News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যারা বিশৃঙ্খলা তৈরী করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:৩৮ পিএম যারা বিশৃঙ্খলা তৈরী করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্য বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন দিক থেকে উস্কানী দিচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, শ্রমিকদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা তৈরী করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন আইনানুগ ব্যবস্থা নিব। ইতোমধ্যে বেশ কিছু উস্কানীদাতাকে আমরা আইনের আওতায় এনেছি। বাকীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শিবুমার্কেট এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।