২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের হতাহত ঘটনায় ১১ মামলার আসামী হয়ে কারাবন্দি রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। এদিকে গত বছরের ৯ নভেম্বর অন্তবর্তী সরকার ও চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিএনপি সরকার আমলে পাচঁটি করে মামলা হাইকোর্ট থেকে জামিন পেলেও আরো একটি মামলায় শ্যোন এ্যারেস্টে গ্রেপ্তার রয়েছেন তিনি। যার কারণে চলতি মাসে রোজা ও ঈদ উল ফিতর উদযাপন করতে হচ্ছে কাশিমপুর মহিলা কারাগারে মনে করছেন অনুসারীরা। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আইভী মেয়র প্রার্থী হওয়ার জন্য তার সমর্থকদের প্রস্তুতি থাকার আহবান জানিয়েছেন এমন তথ্য জানা গেছে।
গত বছর ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় ডা. আইভীকে। সে সময় তার বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ছয় জেলে বন্দিদর্শা থেকে জামিনে বের হতে ৯ নভেম্বর ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন চান উচ্চ আদালতে। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছিলেন, হত্যা ও হত্যাচেষ্টার মোট ৫টি মামলায় তাকে জামিন দিয়েছেন বলে জানান। এরপরই কারাবন্দি আইভীকে ফতুল্লার সাঈদ, আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, ইয়াছিন, পারভেজ ও সিদ্ধিরগঞ্জের সজল, তুহিন হত্যা এবং গুলিবিদ্ধ নাদিমের হত্যা চেষ্টা ও সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় মামলায় শ্যোন এরেষ্ট দেখায় পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণ অনুষ্ঠান শেষে বিএনপি সরকার গঠনে এক সপ্তাহে ব্যবধানে ২৬ ফেব্রুয়ারি আরো পাচঁটি মামলা জামিন চান হাইকোর্টে। গত মাসের ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরো পাচঁটি মামলা জামিন পেলেও পরদিন আরেকটি মামলা শ্যোন এরেষ্টে দেখান পুলিশ।
পাচঁটি করে দশটি মামলার হাইকোর্টের জামিন নিয়ে যখন মুক্ত হওয়ার সংবাদ চারিদিকে শোনা যায়। তখনই ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগ ঘটনায় ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডল হত্যা মামলা শ্যোন এরেষ্টে সংবাদে স্তব্ধ হয়ে পড়ে সমর্থকদের মধ্যে।
গ্রেপ্তারের দশ মাস না হলেও ১১টি মামলার আসামী হয়ে কারাগারে থাকতে হচ্ছে আইভীর। আগামী নাসিক নির্বাচনে আগে পরে তাকে ছাড়বে না এমন জানিয়েছেন আইভী আস্থাভাজনরা। তারা জানিয়েছেন, মেয়র আইভী কারাগারে বসেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। শহর বন্দর সিদ্ধিরগঞ্জে মানুষ উন্নয়ন প্রতীক আইভীকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এমপি আবদুল্লাহ আল আমিনের উদ্যোগ




































আপনার মতামত লিখুন :