News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে অপূর্ব রায়ের নিন্দা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:৫৯ পিএম বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে অপূর্ব রায়ের নিন্দা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক এবং গণবিরোধী উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন যখন ওষ্ঠাগত, তখন কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থী এবং নিম্নআয়ের মানুষের ওপর চরম অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যাতায়াত খরচ বৃদ্ধি সাধারণ মানুষের কষ্টের সাথে এক নিষ্ঠুর পরিহাস।"

শিক্ষার্থীদের সমস্যার কথা উল্লেখ করে অপূর্ব রায় আরও বলেন, "দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ পাশের দাবি জানিয়ে আসলেও তা কার্যকর করা হচ্ছে না। উল্টো নতুন করে ভাড়া বাড়িয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সংকটাপন্ন করে তোলা হয়েছে। আমরা দাবি জানাই, অবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে।