News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সঙ্গীত শিল্পী তাকবীরের উপর হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:২৬ পিএম সঙ্গীত শিল্পী তাকবীরের উপর হামলা

নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, সংগীত শিল্পী এবং “দ্য স্টুডিও মিরর” এর পরিচালক তাকবীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হচ্ছে।

১ মে হামলার এক পর্যায়ে তাকবীর হোসেনসহ তার সাথে থাকা আরও দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিশেষ করে তাকবীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ছুরিকাঘাত করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার শামিল।

উল্লেখ্য, তাকবীর হোসেন শুধু একজন গণআন্দোলনের কর্মীই নন, তিনি একজন প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পী এবং “দ্য স্টুডিও মিরর”-এর পরিচালক হিসেবে সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপরও আঘাত।

আহত অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ অভিযোগপত্র দায়ের করেন। তবুও এ ঘটনায় এখনো পর্যন্ত জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।