নারায়ণগঞ্জ–ঢাকা রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি করাকে সম্পূর্ণ অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, কিছুদিন পর পর বাস মালিক সমিতির এমন নাশকতামূলক সিদ্ধান্তে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার ভাড়া বৃদ্ধি ও নানা অজুহাতে যাত্রী হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
আবিদ রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, গণপরিবহনে চলমান অনিয়ম ও যাত্রী হয়রানি দ্রুত বন্ধ করতে হবে এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ও যৌক্তিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে।


































আপনার মতামত লিখুন :