৮ থেকে ১০ জনের গ্রুপ। সকলের একই ডিজাইনের বোরকা। নাম দিয়েছেন নিকাবী গ্রুপ। নারায়ণগঞ্জে এ সময়ে তাঁদের কিছু কর্মকা- বেশ বিতর্কের মুখে পড়েছে। বোরকা পরিহিত অবস্থায় মডেলিং শোতে অংশ নিতে দেখা গেছে তাদের।
এছাড়াও গ্রুপের আইডিতে বিভিন্ন সময়ে নানা অঙ্গভঙ্গির ছবিও আপলোড হয়েছে যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ইতোমধ্যে তাদের একটি গ্রুপ ডিজাবেল হয়ে গেছে।
ওই গ্রুপের প্রধান এডমিন ও উদ্যোক্তার আইডিও বাতিল করে দিয়েছে ফেসবুক। নতুন আইডি খুলে সেখানেও অতীত কনটেন্ট আপ করা হচ্ছে।
এরই মধ্যে নারায়ণগঞ্জ স্কোয়াড গ্রুপ নামের একটি গ্রুপ নিকাবী ওই গ্রুপকে পুরস্কৃত করে বিষয়টিকে সামনে আনেন।
বোরকা পরিহিত অবস্থায় মডেলিং এবং অনৈতিক ভিডিও তৈরির অভিযোগে এই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান এবং সাধারণ ডায়েরি করা হয়েছে।
বোরকা বা নিকাব পরে থাকা সত্ত্বেও তাদের আচরণ অর্ধনগ্ন বা বেহায়াপনার চেয়েও ভয়ংকর" বলে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচিত হচ্ছে। তাদের কর্মকা- নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।




































আপনার মতামত লিখুন :