News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

মহানগর যুবদলের নতুন নেতৃত্বের আভাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:৪২ পিএম মহানগর যুবদলের নতুন নেতৃত্বের আভাস

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় বর্তমান কমিটির দশ মাস আগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়। যার প্রেক্ষিতে বর্তমান কেন্দ্রীয় কমিটির আট মাস পর মহানগর যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। মেয়াদোত্তীর্ণ মহানগর যুবদল হলেও এখন বহাল তবিয়তে থাকায় তৃণমূল ও প্রত্যাশীদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের কমিটির আগে-পরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সম্মেলন হতে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে প্রত্যাশিত নেতারা এখনো মহানগর যুবদলের নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন।

মহানগর যুবদলের প্রত্যাশিত নেতা মাজহারুল ইসলাম জোসেফ জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ রয়েছে দুই বছর পর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা। কিন্তু দুই বছর আট মাস হয়ে গেলেও কমিটি বহাল রয়েছে। তার মধ্যে মহানগর যুবদলের কোন ইউনিটের কমিটি গঠন করতে পারেনি বর্তমান আহবায়ক ও সদস্য সচিব। এর ফলে প্রত্যাশিত নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি যুবদলের তৃনমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা দিক ছুটছে।

এদিকে ইউনিট কমিটি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ জানান, সংগঠন নিজ গতিতে চলে। এখানে কারো আবদারে চলে না। মহানগর যুবদলের কমিটি এমন একটা সময় দায়িত্ব নিয়েছি ফ্যাসিষ্ট আন্দোলন চলমান। ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, একত্রে নেতৃবৃন্দদের নিয়ে বসার সুযোগ দেয়নি। আন্দোলনের কারণে মহানগর সহ ইউনিটের নেতাকর্মীরা জেল খেটে বের হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নিদের্শনায় আমরা একাধিক কর্মী সভা করেছি।

শাহেদ আরো বলেন, জুলাই আগস্ট সরকার বিরোধী আন্দোলনে দলের নির্দেশে রাজপথে ছিলো মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দরা। অন্তবর্র্তী সরকার সময়ে যুবদলের কার্যক্রম চালিয়ে জমা দিয়েছি কেন্দ্রে। মহানগরের অধিনে থানা ওয়ার্ড কর্মীসভা যখন চলমান তখনই জাতীয় সংসদ নির্বাচনে থেমে যায়। এরপরও কেন্দ্র থানা ওয়ার্ড কমিটি জমা দিয়েছি। এখন যেহেতু বিএনপির সরকার গঠনে তখন কেন্দ্র স্থানীয় এমপিদের সুপারিশ চেয়েছে। ইতোমধ্যে মহানগর যুবদলের সকল ইউনিট কমিটি গঠনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। 

কমিটি দ্রুত হওয়া সম্ভাবনায় শাহেদ বলেন, দুইটি থানা কমিটি কেন্দ্রে দেয়া আছে। যেহেত দলের চেয়ারম্যানের নির্দেশনায় যুবদলের সকল কমিটি স্থগিত আছে। আগামীতে সম্মেলন মাধমে মহানগর যুবদল কমিটি আসবে। বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ায় ব্যস্ত সময় কাটছেন। 

এদিকে মিথ্যাচার নিয়ে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকে বর্তমানে যুবদলের নেতৃত্বকে খাটো করতে চায়। যারা করছেন মহানগর যুবদলের নাম ভেঙ্গে চলে। তাদের দেখবেন যুবদলের নাম ভেঙ্গে চাঁদাবাজি ধান্ধাবাজিতে ব্যস্ত রয়েছে। মহানগর যুবদলের যুগ্ম আহবায়করা প্রকৃত যুবদল করে, তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। 

জানা গেছে, ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তাৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। দেড় বছর পর নারায়ণগঞ্জ মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয় তা এখনো বহাল রয়েছে।

৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে ১১জনকে। যুগ্ম আহ্বায়করা হলেন, নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা।