News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেফতার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:৫২ পিএম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেফতার 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ৩ টায় র‍্যাব-১১  এর একটি টিম মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোহাগ মিয়া ও হীরা বেপারীকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, শরীয়তপুরের জাজিরা এলাকার আতিয়ার রহমানের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৯) ও বরিশাল গৌরনদী এলাকার আবুল বেপারীর পুত্র হীরা বেপারী (২৭)। 

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়,  গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মিয়া এবং হীরা বেপারীর বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়েরকৃত মাদক মামলার বিচারকার্য শেষে নারায়ণগঞ্জ স্পেশাল জজ আদালত  আসামীদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে র‌্যাব-১১ উক্ত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসমীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।