News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:০৩ পিএম ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে গণপরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত দেওয়া হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে জনপ্রতি ৫টাকা। এখন ভাড়া ৫৫ টাকা। তবে বাস মালিক পক্ষের দাবি সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া ৫৮ টাকা হওয়ার কথা। এর আগে জেলা প্রশাসক আমাদের ভাড়া ৫ টাকা কমিয়ে দিয়ে ছিলো সেই ৫টাকাই বাড়ানো হয়েছে।

জানা গেছে, গত ১ মে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব সহ সকল পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে।

এর আগে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের সাথে বৈঠক করে সরকারের পক্ষ থেকে কিলোমিটার প্রতি ১১ পয়সা ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত দেওয়া হয়। ফলে কিলো মিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বৃদ্ধি হয়ে ভাড়া নির্ধারিত হয় কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা।

ভাড়া বৃদ্ধির ব্যাপারে উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কাজল সত্যতা স্বীকার করে বলেন, ১ মে থেকে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক আমাদের বাস ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করে দিয়েছিলেন। আমরা সেই ৫টাকাই বৃদ্ধি করেছি।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে সমন্বয় করা বাস ভাড়ার সাথেই এই ভাড়া বৃদ্ধি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ সেই হিসেবেই বৃদ্ধি করা হয়েছে। ওই হিসেবে বাস ভাড়া আসে ৫৮ টাকা। কিলোমিটার প্রতি ২টাকা ৫৩ পয়সা, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দুরত্ব ২০ কিলোমিটার, সেই সাথে জনপ্রতি ৫ টাকা ফ্লাইওভারের টোল হিসেব করলে ভাড়া দাঁড়ায় ৫৮ টাকা। কিন্তু এখন পরিস্থিতি ভাল না পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম ভাইয়ের ছেলে আবুল কাউসার আশা এবং নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর অনুরোধে আমরা ৫৮ টাকা না করে ৫৫ টাকা রেখেছি।