নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদার পাড়া হতে ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ মে রাতে সদর মডেল থানা পুলিশ ওই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলো সাকিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া নাহিদ হোসেন (২৯), রাফি (২৬) ও সোয়াদ খান (১৯)। তাদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







































আপনার মতামত লিখুন :