নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে একজন আলোচিত সমালোচিত নেতা হলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল টিপু। তিনি যেখানেই যান সেখানেই যেন বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহল সকলেই তার প্রতি বিরক্তি প্রকাশ করে থাকেন। সবশেষ শনিবার (২ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামেও এমন ঘটনা ঘটেছে। অনেকেই বিরক্তি প্রকাশ করে ঘটনাস্থল ত্যাগ করতে চান।
জানা যায়, সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভিডিওয়ের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে ক্রীড়াবিদদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ। সেই সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দমুখর পরিবেশ। সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হলো।
তবে এই অনুষ্ঠানের শুরু থেকেই মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিরূপ আচরণ করতে থাকেন। প্রথমে অনুষ্ঠানের উপস্থাপকের প্রতি রাগ ঝাড়েন। কয়েক দফায় উপস্থাপককে ধমক দেন। এ নিয়ে অনুষ্ঠানস্থলে শুরু থেকেই বিরক্তিকর পরিবেশ তৈরি হয়।
এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের জন্য সকলেই মঞ্চ থেকে নেমে স্টেডিয়ামে যান। কিন্তু এই বেলুন উড়াতে গিয়ে ঘটে বিপত্তি। প্রথমে আমন্ত্রিত অতিথিগণ বেলুন উড়ানোর জন্য মঞ্চ থেকে মাঠে যান। কিন্তু মাঠে যাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়। কিন্তু তারেক উদ্বোধন ঘোষণার আগে বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, থিম সং, ডুকুমেন্টারি প্রদর্শন, ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য এবং তারেক জিয়া বক্তব্য প্রদান করে।
আর এই পুরো সময়জুড়ে ওসমানী পৌর স্টেডিয়ামের আমন্ত্রিত অতিথিগণকে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। এক পর্যায়ে তাদেরকে মঞ্চ থেকে চেয়ার এনে বসতে দেয়া হয়। এরপর বেলুন উড়ানোর জন্য সময় আসে। কিন্তু এতে বাধা দেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেলুন উড়ানোর জন্য একমত হলেও একমাত্র টিপু বাধা দেন।
এরই মধ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এগিয়ে গিয়ে টিপুকে বলে বেলুন উড়ানোর কথা বলেন। কিন্তু টিপু নিজ হাতে বেলুন আটকিয়ে রেখে উড়াতে বাধা দেন। এভাবেই সকলেই একের পর এক বলতে থাকেন বেলুন উড়ানোর জন্য। কিন্তু টিপু বাধা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেলুন উড়ানোর অপেক্ষায় থাকেন। তিনি যেন কারও কথা শুনছিলেন না।
আর এই সময়ে তারেক রহমান উদ্বোধন ঘোষণা দিয়ে রিমোর্ট চেপে খেলোয়াড়দের সাথে পরিচিত পর্বে চলে যান। এটি যেন টিপু বুঝছিলেন না। এই পুরো সময়জুড়েই টিপুর বাধার কারণে বেলুন হাতে দাঁড়িয়ে থাকতে হয় অতিথিদেরকে। ফলে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝেই বিরক্তি চলে আসে। এক পর্যায়ে বেলুন উড়ানো হয়। এই সময়ে অনেকের মাঝেই অনুষ্ঠানের আমেজ নষ্ট হয়ে যায়।





































আপনার মতামত লিখুন :