News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ মে, ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:২৩ পিএম কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

নারায়ণগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, জেলা পরিষদ সবসময় শিক্ষকদের পাশে থাকবে এবং তাদের উন্নয়নে কাজ করে যাবে। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাদের হাত ধরেই আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তাই শিক্ষকদের অবমূল্যায়ন করা হয় এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২ মে) সন্ধ্যারাতে শহরের খানপুর বরফকল এলাকায় চৌরঙ্গী ফ্যান্টাসী পার্কে বাংলাদেশ কন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা আওয়াজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সামসুজ্জামান, সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সরকার সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের বই সরবরাহসহ বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষকদের সম্পৃক্ত করছে। ফলে শিক্ষকরা সরকারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পক্ষে সব শিক্ষকের দায়িত্ব ও বেতন পুরোপুরি বহন করা সবসময় সম্ভব না হলেও সরকার তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করছে।

বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, আগে চালু থাকা কিছু কার্যক্রম করোনাকালে বন্ধ হয়ে গেলেও তা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে জেলা পর্যায়ে একটি পরিচালনা বোর্ড গঠন করে নিজস্ব বৃত্তি পরীক্ষা চালুর আহ্বান জানান।

তিনি আশ্বাস দিয়ে বলেন, যদি এ ধরনের বৃত্তি পরীক্ষা চালু করা হয়, তাহলে জেলা পরিষদের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ও মেধাবী শিক্ষার্থীদের জন্যও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কিন্ডারগার্টেন শিক্ষক ও পরিচালকদের ঐক্যবদ্ধ উদ্যোগ শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কোনো প্রয়োজনে জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, “জেলা পরিষদ আপনাদের সেবায় সর্বদা সজাগ থাকবে।”


বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো: সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ঢালির সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জের এন আলম মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম খন্দকার, সহ সভাপতি আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম বিজয়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যদলয়ের প্রধান শিক্ষক আল- মামুন, ফতুল্লার হাজী আমানউল্লা মডেল স্কুলের পরিচালক মাজহারুল ইসলাম সজিব, সানরাইজ আইডিয়াল স্কুলের পরিচালক মাহবুব-উর রহমান মুরাদ, আইডিয়েল প্রি-ক্যাডেটের পরিচালক সাইদুল ইসলাম, এভারগ্রীনের পরিচালক নুর আলম, সোনারগাঁয়ের হেরা আইডিয়াল স্কুলের পরিচালক মিজানুর রহমান খান, আব্দুল মালেক সিটি একাডেমির পরিচালক মোঃ হানিফ, বন্দরের গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জের প্রতিভা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক শামিমা সুলতানা জুলু প্রমুখ।

উৎসবমুখর পরিবেশে বিকাল ৩টা থেকে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের ৫২০ জন পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ৩টা থেকে শুরু হয় সাংস্কৃতিব অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মনোমুগদ্ধকর নৃত্য পরিবেশন এবং শিক্ষকদের গান ও কবিতা আবৃত্তি। বিকেলের শেষ প্রান্তে শিক্ষক-শিক্ষিকাদের মিলন মেলায় পরিনত হয় আনন্দঘন ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান। পবিত্র কোআন থেকে তোলোয়াত, জাতীয় সঙ্গীত, অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা শেষে শুরু হয় আকর্ষনীয় র‌্যাফেল ড্র।