News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বন্দরে বধিররা পেলো ইউএনও’র উপহার কম্বল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৫৩ পিএম বন্দরে বধিররা পেলো ইউএনও’র উপহার কম্বল

বন্দর উপজেলা নির্বাহী অফিসারের উপহারের কম্বল অসহায় দুঃস্থ বধিরদের হাতে তুলে দিয়েছে বধির কল্যাণ সংস্থা বন্দর থানা শাখা।

৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সোনাকান্দা সিটি মার্কেটের দোতলাস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে তাদের হাতে তুলে দেয়া হয়।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু।

সংস্থার সাধারণ সম্পাদক মো মিঠু মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন।

মোহাম্মদ আল আমিনের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লবের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,মোঃ খোকন মৃধাসহ সংগঠনের সদস্যবৃন্দ।