News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:১৫ পিএম ফতুল্লায় সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে চুলকাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩ জন দগ্ধ হয়েছে। এসময় গুরুত্বর দগ্ধ সেলুন মালিক মিন্টুসহ ৩ জনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নিয়ে যায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারনা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিলো। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুল সহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।