নারায়ণগঞ্জ-৫ সদর বন্দর আসনের নবাগত সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী বিকেলে নারায়ণগঞ্জ কালীবাজারস্থ্য এমপি আবুল কালামের বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী,নবীগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আরিফুজ্জামান,বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পারভেজ ভূইয়া,বিদ্যুৎ পরিদর্শক প্রকৌশলী মুজিবর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তিনি পল্লীবিদ্যুৎ সমিতির সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেন উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



































আপনার মতামত লিখুন :