নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় টাকা আদায় করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
প্রতিষ্ঠান দুইটি হলো গোপালদী রামচন্দ্রদী এলাকার মুছা টেক্সটাইল এন্ড সাইজিং মিলস ২৫ হাজার টাকা ও গোপালদী এলাকার খোকা টেক্সটাইল এন্ড সাইজিং মিলস ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :