নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ মেম্বারের নির্দেশে ২নং ওয়ার্ড মেম্বার আখিল উদ্দিনকে অপহরণের চেষ্টা ও হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। তিনি আখিল উদ্দিন মেম্বারের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা থানা পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন। একজন ইউপি সদস্য হয়ে ক্ষমতার লোভে মরিয়া হয়ে অন্য আরেক ইউপি সদস্যের উপর হামলা করে কোনভাবে পার পাবে না হুশিয়ারী করে দিয়েছেন ইউএনও এসএম ফয়েজ উদ্দিন।
তিনি অপরাধ করে রশিদ মেম্বার কেন কাউকে ছাড় দিবে না বলে স্পষ্টভাবে বলে দিয়েছেন।
সদর উপজেলার ইউএনও এসএম ফয়েজ উদ্দিন দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছ এবং দক্ষতা সহিত দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি আইনবহির্ভূত কোন কাজ করেন না এবং অপরাধীকে কোন ভাবে আশ্রয় প্রশ্রয় দেয় না। কাউকে আশকারা দেয়ার প্রশ্নই আসে না। তিনি সদর উপজেলাকে আধুনিক রুপে রুপান্তরিত করতে দক্ষতা সহিত কাজ করে যাচ্ছেন বলেন উপজেলা সূত্রে জানা গেছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্যরা জানান, রশিদ মেম্বার আওয়ামী লীগের দোসর হওয়া সত্বেও তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে প্রভাব বিস্তার করতে চাইছে। পূর্বে ম্যানেজ করে নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পেরেছে। বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল হাজতে যাওয়ার পর তার পদ হারায়। পরে সরকারি অফিসার এর মধ্যে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু জেল হাজত থেকে বের হয়ে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে মরিয়া হয়ে উঠে।
রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিরোধী করায় মঙ্গলবার দুপুরে রশিদের সন্ত্রাসী বাহিনী আখিলকে অপহরণের চেষ্টা এবং হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার পর ইউএনও রশিদের প্রতি ক্ষীপ্ত হয়ে আখিল মেম্বারকে শান্তনা দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিতে ফতুল্লা থানা পুলিশকে অবগত করেন ইউএনও। অপরাধী হিসেবে কেউ যেন ছাড় না পায় পুলিশকে নির্দেশও দেন।








































আপনার মতামত লিখুন :