News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মটরসাইকেল চালকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৫৫ পিএম সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মটরসাইকেল চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ১০তলা সংলগ্ন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বিকেলের দিকে অজ্ঞাত এক গাড়ি উল্টোপথে আসা মটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এসময় মটরসাইকেল চালক মহাসড়কে ছিটকে পড়লে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।