নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাবির কাছে ভাত চেয়ে না পেয়ে ৭টি ঘর কুপিয়ে ব্যাপক ভাংচুর করেছে মাদকাসক্ত এক যুবক। একই সময় ভাবি শিশু ভাতিজিসহ পাশের ঘরের আরো ৩ জনকে এলোপাথারী কুপিয়ে জখম করেছে।
আহতরা হলো রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ গিয়ে মালেক (২৭) নামে ওই যুবককে আটক করেছে।
সোমবার দুপুরে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকায় তোফাজ্জল পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মালেক (২৭) বেকার এবং মাদকাসক্ত। এজন্য তার পরিবারের লোকজন আব্দুল মালেককে অবহেলা করেন। দুপুরে তার ভাবি রেনুভা বেগমের কাছে ভাত খেতে চায়। তখন খাবার না পেয়ে মালেক ক্ষিপ্ত হয়ে প্রথমে রেনুভা বেগম ও তার শিশু কন্যা লামিয়া আক্তার মীমকে (৬) বটি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে ঘরের আসবাবপত্র ভাংচুর করেন। এরপর তাদের পাশের আরো ৬টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন। তখন বাধা দিলে আরো দুই নারী ও এক বৃদ্ধ প্রতিবেশিকে কুপিয়ে জখম করেছে।
আহত খোকা মিয়া জানান, কখনো যুবক মানুষের এমন শক্তি দেখিনি। মালেক একাই ঘরের দরজাগুলো মুচড়িয়ে ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করেছে। এরপর ঘরের আসবাবপত্র ভাংচুর করে নারীদের হাতে পায়ে পিঠে এলোপাথারী কুপিয়েছে। তার ভাবি রেনুভা বেগম ও ভাতিজি মীমকে বেশি কুপিয়েছে। তখন আমাকে দেখে বটি দিয়ে হাতে একটা কোপ দেয়। তখন দৌড়ে পাশের মাদ্রাসায় গিয়ে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পেয়েছি।
বাড়িওয়ালা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তোফাজ্জল জানান, মালেক তার বড় ভাই ভাবিসহ ৫/৬ জনের একটি পরিবার দুই রুম ভাড়া নিয়ে থাকেন। তাদের মধ্যে মালেক কোন কাজ কর্ম করেনা বেকার ঘুরে ফিরে চলেন। শুনছি মাদকাসক্ত। পারিবারিক বিষয়ে নিয়ে ক্ষুদ্ধ হয়ে আমার বাড়াটিয়া বাড়ির ৭টি রুম কুপিয়ে টেনে হিচরে দরজা জানালা টিনের বেরা ভেঙ্গে ফেলেছে।
আহত খাদিজা আক্তার জানান, ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পাগলের মত আসবাবপত্র ভাংচুর করতে থাকে। সুধু জিজ্ঞেস করেছি কেনো এমন করছেন। এতেই সে আমার হাতে পিঠে এলোপাথারী কুপিয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মালেককে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এবিষয়ে আইরগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।








































আপনার মতামত লিখুন :