নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ফাজিলপুর এলাকার নার্গিসের বাড়ির ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা ময়না বেগমের (৩৪) উপর হামলার ঘটনায় শুক্রবার ৫ জুন রাতে দুই আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো একই থানাধীন হরিহরপাড়া আকরাম সাহেবের বাড়ির ভাড়াটিয়া সিকিম আলী মোল্লার ছেলে মো: মিরাজ (২৮) ও মৃত রহমান আলীর ছেলে মো: মহসিন গাজী (৪৫)।
গ্রেফতারকৃতদের ৬ জুন আদালতে প্রেরণের পর মামলার ১ নং আসামি মো: মিরাজ কে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, ফতুলা থানার ফাজিলপুর এলাকার নারগিস এর বাড়ির ভাড়াটিয়া আব্দুল আজিজের ছেলে সুমন (৪০) এর অন্তঃস্বত্তা স্ত্রী ময়না বেগমকে (৩৪) পারিবারিক কলহের জের ধরে হরিহরপাড়া এলাকার আকরাম সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া সিকিম আলী মোল্লার ছেলে মো: মিরাজ ( ২৮), মৃত রহমান গাজির ছেলে মোহাম্মদ মহসিন গাজী (৪৫), মৃত টিটুর স্ত্রী মোসা: আফসানা ওরফে লাইজু(২৬), মোহাম্মদ মানিকের স্ত্রী মোসাম্মৎ শাহিনুর(৩৪), মহসীন গাজীর স্ত্রী মোসা: রানু(৩৮) তার তলপেটে আঘাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত করে।
পরে তাকে শহরের খানপুর ৩'শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা করালে ডাক্তার পরিক্ষা -নিরীক্ষা করে গর্ভাবস্থার শিশুটির অবস্থান ঝুঁকিপূর্ন বলে একটি ডাক্তারী সনদ প্রদান করেন। পরে এ বিষয়ে অন্তঃসত্ত্বা ময়না বেগম এর স্বামী সুমন নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ফতুল্লা আমলী আদালতে সি. আর মামলা দায়ের করে। পরে আদালত বিষয়টি ফতুল্লা থানায় তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিলে থানা পুলিশ বিষয় টি তদন্ত করে মামলা হিসেবে রেকর্ড করে।এর প্রেক্ষিতে গত ৫ জুন রাতে আসামী মো: মিরাজ ও মো: মহসীন গাজী কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। ৬ জুন শনিবার স্পেশাল আদালতের বিচারক ইয়াসির আরাফাত ১ নং আসামী মো: মিরাজকে জেল হাজতে প্রেরণ করেন।


































-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :