নারায়ণগঞ্জের আড়াইহাজারে অলিউল্লাহ নামে এক চালককে হত্যার পর ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার বিকেলে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে চোখ উপড়ানো ও ছুরিকাঘাতের চিহ্ন মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের মোঃ হারুন রশীদ ছেলে।
জানা যায়, রবিবার বিকেলে সোনারগাঁয়ের বারদী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজার দিকে যায় অলিউল্লাহ। রাতে আর সে বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুজি পর আজ সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা। বিকেলে পুলিশ খবর দিলে ঘটনাস্থলেই গিয়ে নিহতের মরদেহ সনাক্ত করে পরিবার।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইজিবাইকটি (অটোরিকশা) ছিনতাইয়ের উদ্দেশ্যে তার সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।



































আপনার মতামত লিখুন :