নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমরা সবাই যার যার ধর্ম পালন করি। কিন্তু সবার উপরে হলো মানব সেবা। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবন। অনেকে বলেন আমি রাগ করি, কিন্তু আমি কখনো মানুষের ক্ষতি করতে চাই না। এটা আমার নীতিতে নাই। আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। ৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে আমি সনাতন ধর্মের মানুষের পাশে ছিলাম। হিন্দু নেতাদের সাথে নিয়ে প্রতিটা মহল্লা মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছি। এখন পর্যন্ত আছি। যতদিন জীবিত আছি ততদিন হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকবো। আপনাদের যেকোন উৎসব সফল করতে আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদেরকে যেভাবে সম্মান করেন শ্রদ্ধা করেন, সেই ভালবাসার কথা বিবরণ দিয়ে বুঝানো যাবে না। ছোট বড় এবং মুরুব্বিদের সাথে দেখা হলে যেভাবে আদাব দেয় আমি অত্যন্ত গর্বিত। বর্তমান সরকার একটি অসম্প্রাদায়িক সরকার। জিয়াউর রহমান অসাম্প্রদায়িকতার স্বপ্ন নিয়েই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া অসম্প্রদায়িক নেত্রী ছিলেন, তেমনি ভাবে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও একটি অসম্প্রদায়িক সরকার। ইদানিং আমরা দেখছি সেটা মুসলমানদের ভেতরেও হতে পারে আপনাদের সনাতনধর্মীদের ভেতরও হতে পারে অনেকেই সাম্প্রদায়িক কথাবার্তা বলে উস্কানি দিচ্ছেন। আপনারা চোখ কান খোলা রাখবেন, আমরাও চোখ কান খোলা রাখবো যে উস্কানি দিবে তাকে আমরা চিহ্নিত করে পুলিশের কাছে সোপর্দ করবো।
সোমবার ৬ জুলাই সন্ধ্যায় শহরের চাষাঢ়া এলাকায় শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে অনেকেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। আপনারা আপনাদের রথযাত্রার রোডম্যাপ এবং স্পর্শকাতর বিষয় গুলো লিখিত আকারে প্রশাসনকে জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিসি এসপি সহ আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দিবো। আমি টিপু যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো। আমি যতদিন বেঁচে আছি কে কোন দল করলো সেটা বিষয় নয়। অন্তত সনাতন ধর্মের ভাই বোনদের যদি কেউ কিছু করতে চায় সেটা আমার বুকের উপর পাড়া দিয়ে করতে হবে। সনাতন ধর্মের ভাই বোনেরা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামায়াত করুক যে কোন দল করুক, তাদেরকে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে, অসাম্প্রদায়িক রাষ্ট্রে মিলেমিশে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলবো এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবো। আমি চাই আমার যখন মৃত্যু হবে আমার জানাজা বা শেষকৃত্যতে আপনারা উপস্থিত হবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান বক্তা জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা উপস্থিত ছিলেন সহ সভাপতি তিলত্তমা দাস, মহানগরের সহ-সভাপতি মদন মোহন দাস,রতন পোদ্দার, হিমাদ্রী সাহা, উত্তম সাহা সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি গৌরাঙ্গ সাহা, সাধারণ সম্পাদক শম্ভু নাথ দে, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক, সাধারণ সম্পাদক আশিতোষ সাহা, ছাত্র মহাজোটের সুজন, ইসকন মন্দির (দেওভোগ), ইসকন (খানপুর), লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির সহ সকল নেতৃবৃন্দ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






































আপনার মতামত লিখুন :