News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

ত্বকী হত্যার বিচার চেয়ে বুধবার আলোক প্রজ্বালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৯:৩০ পিএম ত্বকী হত্যার বিচার চেয়ে বুধবার আলোক প্রজ্বালন

৭ জুলাই তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬০ মাস। ইতোমধ্যে তিনটি সরকারের বদল হলেও আদালতে অভিযোগপত্র জমা দিয়ে এখনো বিচার প্রক্রিয়া শুরু করা হয় নাই। শেখ হাসিনার নির্দেশে তার সরকার সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রাখেছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া শুরু করলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই। বর্তমান সরকারের মেয়াদে এখনো অভিযোগপত্র জমা পড়েনি। ত্বকী হত্যা দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার উদাহরণ।

ত্বকী হত্যার ১৬০ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ জুলাই বুধবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ¦ালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।