আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মত এবারেও বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে রথযাত্রার বর্ণাঢ্য র্যালি করবে। উক্ত রথযাত্রার অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দর ভাবে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ জুলাই সন্ধ্যায় চাষাঢ়ায় শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরে বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে উক্ত প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
প্রস্তুতিমূলক সভায় নারায়ণগঞ্জের বিবাদমান সকল হিন্দু সংগঠনগুলো একত্রিত হয়ে প্রস্তুতি সভায় মতবিনিময় করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোট, ছাত্র মহাজোট, সনাতনী পার্টি, ইসকন( দেওভোগ), ইসকন (খানপুর) সহ সকল মন্দিরের নেতৃবৃন্দরা।
১৬ জুলাই প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান বক্তা জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা উপস্থিত ছিলেন সহ সভাপতি তিলত্তমা দাস, মহানগরের সহ-সভাপতি মদন মোহন দাস,রতন পোদ্দার, হিমাদ্রী সাহা, উত্তম সাহা সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি গৌরাঙ্গ সাহা, সাধারণ সম্পাদক শম্ভু নাথ দে, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক, সাধারণ সম্পাদক আশিতোষ সাহা, ছাত্র মহাজোটের সুজন, ইসকন মন্দির (দেওভোগ), ইসকন (খানপুর), লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির সহ সকল নেতৃবৃন্দ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে টিপু বলেন, বর্তমান সরকার একটি অসম্প্রাদায়িক সরকার। জিয়াউর রহমান অসাম্প্রদায়িকতার স্বপ্ন নিয়েই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া অসম্প্রদায়িক নেত্রী ছিলেন, তেমনি ভাবে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও একটি অসম্প্রদায়িক সরকার। ইদানিং আমরা দেখছি সেটা মুসলমানদের ভেতরেও হতে পারে আপনাদের সনাতনধর্মীদের ভেতরও হতে পারে অনেকেই সাম্প্রদায়িক কথাবার্তা বলে উস্কানি দিচ্ছেন। আপনারা চোখ কান খোলা রাখবেন, আমরাও চোখ কান খোলা রাখবো যে উস্কানি দিবে তাকে আমরা চিহ্নিত করে পুলিশের কাছে সোপর্দ করবো। আমি যতদিন বেঁচে আছি কে কোন দল করলো সেটা বিষয় নয়। অন্ত্যত সনাতন ধর্মের ভাই বোনদের যদি কেউ কিছু করতে চায় সেটা আমার বুকের উপর পাড়া দিয়ে করতে হবে। সনাতন ধর্মের ভাই বোনেরা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামায়াত করুক যে কোন দল করুক, তাদেরকে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশে, অসাম্প্রদায়িক রাষ্ট্রে মিলেমিশে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলবো এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবো। আমি চাই আমার যখন মৃত্যু হবে আমার জানাজা বা শেষকৃত্যতে আপনারা উপস্থিত হবেন।






































আপনার মতামত লিখুন :