নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা ও জনকল্যাণমূলক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ সেপ্টেম্বর সোমবার তারাব পৌরসভার তারাব পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে তারাব পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমার্সিবল পাম্প বিতরণ করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আব্দুল্লাহ-বিন-শফিক।







































আপনার মতামত লিখুন :