News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

আলেম হয়ে জালেমের সঙ্গে সম্পর্ক কিভাবে’ কাশেমীকে প্রশ্ন গিয়াসের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২৭ পিএম আলেম হয়ে জালেমের সঙ্গে সম্পর্ক কিভাবে’ কাশেমীকে প্রশ্ন গিয়াসের

‘আলেম হয়ে জালেমের সঙ্গে কিভাবে সম্পর্ক হয়’ নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাশেমীকে উদ্দেশ্য করে এমনই প্রশ্ন করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সৈয়দপুর ফকিরবাড়ী এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন।  

বক্তব্য রাখতে গিয়ে কাশেমীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে যারা প্রার্থী হয়েছেন এর মধ্যে একজন জোট থেকে প্রার্থী হয়েছেন। তিনি সম্মানিত আলেম। আলেম ওলামাকে অনেক সম্মান করি এবং তারাও আমাকে অনেক ভালোবাসে। সেজন্য আমি ধর্মকর্ম ঠিকমতোন করার চেষ্টা করি এবং ওনাদের সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করি। উনি যেহেতু আলেম তার বিরুদ্ধে কথা বলতে আমার বুক কাঁপবে। কিন্তু প্রকৃত কথা বলে না গেলে সমস্যা। আলেম ওলামায়ের মধ্যে ভালো মন্দ আছে। উনি যে নির্বাচন করছেন এই এলাকার সব আলেম ওলামা তাকে পছন্দ করেন। অধিকাংশই তাকে পছন্দ করেন না। সে বলেছিল, যদি আমি ধানের শীষ প্রতীক না পাই তাহলে আমি নির্বাচন করবো না। তিনি অনেক চেষ্টা করেছিলেন ধানের প্রতীক নেওয়ার জন্য। আইন তা হতে দেয় নি। এরপর সে চেষ্টা করেছিল বিএনপি নেতাদের ধরে নিজের দল থেকে সরে গিয়ে, রিজাইন করে ধানের শীষ নেওয়ার জন্য। দল বলেছে সেটা হবে না। নিরুপায় হয়ে তিনি এখন খেজুরগাছ তার দলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাহলে তিনি তার ওয়াদা বরখেলাপ করেছেন। একজন আলেম হয়ে যদি ক্ষমতার জন্য তার জবার নষ্ট করতে হয় আমি তাহলে তার বিষয়ে আর কিছু বলবো না। দ্বিতীয়ত, এই নির্বাচনী এলাকার সন্ত্রাসী, সবচেয়ে বড় চাঁদাবাজ, সব চাইতে বেশি নেশার সঙ্গে জড়িত, জমি দখলকারী, শিল্পকলকারখানা ব্যবসা দখলকারী, ভূমি দস্যু, তেলচোর এদের নিয়ে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাহলে সে যদি নির্বাচিত হয় তার আশেপাশে ভূমিদস্যুরা, চোরেরা নিশ্চয়ই তার শক্তি ব্যয় করে এই এলাকায় একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করবে। তার আশেপাশে যারা আছেন যাদের মানুষ ভয় পায় তাদের কাছে তো মানুষ জিম্মী হয়ে যাবে। আলেম হয়ে জালেমের কিভাবে সম্পর্ক হয়? আলেমের সঙ্গে যদি আরও ১০জন আলেম থাকতো তাহলে না হয় মানুষ বিবেচনা করে দেখতো এই স্বর্ণলতা কিংবা বসন্তের কোকিলকে ভোট দেওয়া যায় কিনা। সেজন্য সারা ফতুল্লাবাসী তাকে প্রত্যাখান করেছে। আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের মধ্যে কনটেস্ট হবে। কিন্তু তার সঙ্গে কোনো কনটেস্ট নাই। বিএনপির জন্য সে পরগাছা।

তিনি আরও বলেন, কখনো স্বর্ণলতা কখনো বসন্তের কোকিলের কথা শুনে এমপি তো দূরের কথা মেম্বারও বানাবেন না। যে সুখ দু:খে কাজ করে সে যদি আপনার দুশমনও হয়, পাড়ার মানুষও হয় তাহলে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন। যেনো তারা মানুষের কল্যানের জন্য কাজ করেন।