ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন সাহিত্য জোট, নারায়ণগঞ্জ আয়োজিত মাসিক সাহিত্য আড্ডা ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের (৫ম তলাস্থ) হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আব্দুর রহমান বাবুর সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের অন্যতম সদস্য শাহানা মান্নান বুলবুলের সভাপতিত্বে সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও গীতিকার প্রফেসর মো. আমির হোসেন।
আলোচক হিসেবে ছিলেন ছড়া সাহিত্যিক ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও কাজী আনিসুল হক হীরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার খ্যাতিমান কবি ও গীতিকার লায়লা আরজুমান শিউলী।
কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠে অংশ নেন বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক চঞ্চল মেহমুদ কাশেম, ছড়া সাহিত্যিক,সুরকার,গীতিকার ও কণ্ঠশিল্পী এস এ শামীম, কবি জয়নাল আবেদীন জয়, কবি ও চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন, রীনা পন্ডিত, ছড়া সাহিত্যিক ফরিদ আহমেদ বাধন, কবি ও মুকাভিনেতা জহিরুল ইসলাম মিন্টু, কবি ও উপস্থাপক মিথুন খান, কবি ও সংগঠক হারুন অর রশীদ সাগর, কবি ও আইনজীবি মনি গাঙ্গুলী, ছড়া সাহিত্যিক চান মিয়া চান্দু,কবি গিয়াসউদ্দিন খন্দকার,কবি সালাহ উদ্দিন আমির, কবি ও শিক্ষক নাজমুল হোসাইন খান, কবি মৃদুল সাহা, কবি লুবনা আক্তার সুমি, কবি সায়মন আহমেদ, কবি অর্পণ রায়,কবি রওশন আরা, গাজী লতা প্রমুখ।








































আপনার মতামত লিখুন :