News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

তাক লাগানো শোডাউন দিয়ে মাকসুদ বললেন তাদের পায়ের মাটি সরে গেছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৪০ পিএম তাক লাগানো শোডাউন দিয়ে মাকসুদ বললেন তাদের পায়ের মাটি সরে গেছে

নগরীতে তাক লাগানো শোডাউন দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। কয়েক হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে মাকসুদ হোসেনের শোডাউন ও গণমিছিলটি বিশাল আকার ধারণ করে। শনিবার ৭ জানুয়ারি বেলা ১১টায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া, ২নং রেলগেট, মণ্ডলপাড়া হয়ে টানবাজার, কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে থাকা লোকজন ফুটবল ফুটবল স্লোগানে মুখরিত করে রাখেন। ওই মিছিলের শুরুতেই কয়েক শতাধিক নারী ফুটবল প্রতীকের ফ্যাস্টুন নিয়ে এগিয়ে যান। এরপর ফুটবল প্রতীকের প্রার্থী মাকসুদ হোসেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পরেই সারিতেই বিশাল এই মিছিলের নেতৃত্ব দেন মাকসুদ পুত্র মাহমুদুল হাসান শুভ।

শোডাউন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাকসুদ হোসেন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তারা প্রতিনিয়ত আমার লোকজনদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তাদের পাঁয়ের নিচে এখন মাটি নাই। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাদের লোকও সরে গেছে। এখন তাদের একমাত্র অবলম্বন শুধু হুমকি আর ধামকি। আমরা দিনে ব্যানার লাগাই তারা রাতেই খুলে ফেলে। আমার নেতাকর্মীদের হুমকি ধামকি মামলার ভয় দেখাচ্ছে। তবে হুমকি ধমকির দিন শেষ এসবে আর কাজ হবেনা। আমাদের যত হুমকি দিবে তত তাদের ক্ষতি হবে। আমরা এসব নিয়ে মাথা ব্যথা করতে চাই না। সকলে কাছে আমার অনুরোধ থাকবে, আমি নতুন আমাকে ভোট দিবেন আমি আপনাদের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবো।