News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ সিরাজীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:০০ পিএম ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ সিরাজীর

৭ ফেব্রুয়ারী শনিবার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এতে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, নির্বাচনে অংশগ্রহণ সকল দলের অধিকার তবে সেই অধিকারে কেউ কেউ বাধা প্রদান করে বৈষম্য সৃষ্টি করতে চায়। জুলাই অভ্যূত্থান হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা মনে করেছিলাম এ নির্বাচনটি সুষ্ঠু হবে।

সিরাজী বলেন, এখনো সেই প্রত্যাশায় আমরা মাঠে আছি। তবে আমরা দেখতে পাচ্ছি পেশি শক্তি ব্যবহার করতে না পেরে গোপনে আমাদের হাতপাখার ব্যনার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলছেন এবং বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছেন আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, ব্যানার ফেষ্টুন ছিঁড়ে কর্মীদের হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবেনা। আমরা ধৈর্য ধরছি তাই বলে আমাদের দূর্বল ভাববেন না। আমরা প্রশাসন কে বলতে চাই নির্বাচনে নিরেপক্ষতা বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।