News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বিয়ের মঞ্চে সরকারের প্রতি আহ্বান : হাদী হত্যার বিচার চাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:২৬ পিএম বিয়ের মঞ্চে সরকারের প্রতি আহ্বান : হাদী হত্যার বিচার চাই

নারায়ণগঞ্জে জাতীয় ছাত্র শক্তির এক নেতার বিয়ের অনুষ্ঠানে হাদী হত্যার বিচার দাবী করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর ফারুকের বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমীভাবে উচ্চারিত হয় বহুল আলোচিত ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোর সংরক্ষিত জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তার সঙ্গে এনসিপির জেলা ও মহানগর পর্যায়ের একাধিক শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।

জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিয়াম রেজা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আজিজ হক, মুরাদ মাহফিজ, মহানগরের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফাহিম এবং কার্যকরী সদস্য শাহরিয়ার নোমান।

সিয়াম রেজা বলেন, ুহাদী হত্যার বিচার বর্তমান সময়ের অন্যতম বড় চাওয়া। এটি কেবল একটি পরিবারের দাবি নয়, এটি প্রতিটি সচেতন মানুষের হৃদয়ের দাবি। দুঃখজনক হলেও সত্য, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, ুআমরা আশাবাদী, আগামী ১২ তারিখ জনগণ এমন একটি রাজনৈতিক শক্তিকে নির্বাচিত করবে, যারা হাদী ভাইয়ের হত্যার বিচার করতে সক্ষম হবে এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে।”

বর ওমর ফারুক বলেন, ুআজ আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু এই আনন্দের মধ্যেও আমরা ভুলতে পারি না একটি নির্মম হত্যাকাণ্ডের কথা। হাদী হত্যার বিচার না হলে সমাজে ন্যায়বিচারের বার্তা পৌঁছাবে না।”