জরুরী বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। ইতোমধ্যে দুটি নির্বাচনী এলাকারই সম্মানিত ভোটার এবং জনগণ আমার স্বপক্ষে কাজ করতে যেয়ে গণজাগরন সৃষ্টি করেছে। দু'টি আসনের ভোটাররা আমার প্রতি আস্থাশীল। সম্মানিত ভোটারদের কাছে আমার অবস্থানের কারনে দুটি আসনে আমার প্রতিদ্বন্দী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাহত। তাই তারা বিভিন্ন জায়গায় আমার লোকজনকে হুমকি দিচ্ছে। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে যে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থির সৃষ্টি হতে পারে। সর্বশেষ আমার লোকজনের মাধ্যমে জানতে পেরেছি তারা ষড়যন্ত্র করে শেষ মুহূর্তে ভোটারদের মাঝে একটি প্রোপাগান্ডা ছড়াতে পারে যে একটি পক্ষ বলবে আমি নারায়ণগঞ্জ-৩ আসন ছেড়ে দিয়েছি, নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছি। আরেকটি পক্ষ বলবে আমি নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছি।
আমি দ্ব্যর্থহীন কন্ঠে সকলের উদ্দেশ্যে বলতে চাই, নির্বাচনের শেষ মুহূর্তে এসে আমার পক্ষে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে সেখান থেকে বসে যাওয়ার কোন সুযোগ নেই। সম্মানিত ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে ষড়যন্ত্রকারীদের কোন গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না।
প্রধান নির্বাচন কমিশনার এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন যেকোন মূল্যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি তাদের কথার সম্পূর্ন বাস্তাবায়ন হবে। ভোটাররা সুষ্ঠু ও সুন্দরভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

































আপনার মতামত লিখুন :