ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমাদের সামনে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। নাগরিক হিসেবে যে অধিকার থেকে বহুদিন বঞ্চিত ছিলাম সেই ভোটাধিকার প্রয়োগ করার সময় এসেছে। আগামী ১২ তারিখ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৩টায় চাষাঢ়ায় শহীদ মিনারে নির্বাচনী জনসভা ও গণমিছিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও ছিলেন নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আ. রহমান রোমান প্রধান, আ. সোবহান, আ. মতিন হাবিবী, মোস্তফা তালুকদার প্রমুখ।
তিনি আরও বলেন, ১২ তারিখ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার জন্য সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা প্রত্যাশা করি, ইসি এবার সেই প্রত্যাশাকে পূরণ করতে সক্ষম হবে।


































আপনার মতামত লিখুন :