News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে আনাস ও অর্ক জুটি চ্যাম্পিয়ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৫৩ পিএম হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে আনাস ও অর্ক জুটি চ্যাম্পিয়ন

রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ আমবাগ খেলার মাঠে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সানরাইজ ক্লাবের মো. আনাস ও মো. অর্ক জুটি কলাবাগ স্পোর্টিং ক্লাবের জোবায়ের প্রধান ও মো. উসামা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা  শিরিন হাবিব তার বক্তৃতায় বলেন, টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত ছাড়াও অংশগ্রহণকারীরাও সেরা।

খেলাধুলার পাশাপশি, পড়ালেখায় সকলকে মনযোগ দেবার কথা বলেন। তিনি মোবাইলের আসক্তি থেকেও কিশোরদের বিরত থাকার আহ্বান জানান।

মোঃ জাহিদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা মজিবর রহমান, কেন্দ্রীয় আমরা মোহামেডান এর সভাপতি খোরশেদ আলম নাসির,সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদের সভাপতি আলী আকবর,প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রশিদ সিকদার, শাহ-আলম হীরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।