News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

স্কুলের টাকার ঘটনায় আমাকে অপরাধী বানানো হয়েছে : মনির কাসেমী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:০০ পিএম স্কুলের টাকার ঘটনায় আমাকে অপরাধী বানানো হয়েছে : মনির কাসেমী

গণমাধ্যম কর্মীর মামলার প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমী বলেছেন, সাংবাদিকরা তো হলুদ সাংবাদিকতার জন্যে বসেনি, তারা তো সমাজের দর্পন। তাদের কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, কিন্তু কোনো ঘটনাকে মুড়িয়ে পেঁচিয়ে অসত্য করে মানুষের সামনে সরবরাহ করলে তখনই আলোচনায় আসে। স্কুলের জরিমানা নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটার মূল হচ্ছে স্কুল কর্তৃপক্ষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে আমাকে অতিথি করেছিল। কর্তৃপক্ষ যে পুরস্কারের তালিকা করেছে তাতে নগদ অর্থও রাখা হয় এবং তা আমি তুলে দিয়েছি। ওই অনুষ্ঠানের পুরস্কার প্রাপ্তদের মধ্যকার প্রথম তিনজনকেই টাকাও দেওয়া হয়েছে। ওইটা কোনো রাজনৈতিক পোগ্রাম ছিল না। ঘটনাস্থলে উপস্থিত থাকা গণমাধ্যম কর্মীরা সব কিছু দেখেছি। 

তিনি বলেন, টাকার ভিডিও ছড়িয়ে পরার পর পরবর্তীতে যৌথ বাহিনী ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পৌঁছে প্রার্থীকে অতিথি করার অপরাধে স্কুল কর্তৃপক্ষকে জরিমানা করেছে এবং স্কুল কর্তপক্ষ সেই জরিমানাও গুনেছেন। এই চাপ্টার সেখানে ক্লোজড, অথচ সেদিন স্থানীয় গণমাধ্যম সংবাদ করলেন টাকা বিতরণের অপরাধে মনির হোসেন কাসেমী জরিমানা করা হয়েছে। এমনভাবে সংবাদ প্রকাশ করা হলো যে আমাকে জরিমানা করা হয়েছে আর সবকিছুর অপরাধী আমি। পরে স্থানীয় পত্রিকার দেখাদেখি দেশের জাতীয় মিডিয়াগুলো সেই একই সংবাদ প্রকাশ করে। এটাতে কি আমার মানসম্মান যায়নি? আমার বিরুদ্ধে ওই গণমাধ্যম এক কোটি টাকার মানহানি মামলা দিয়ে দিলো। তাদের মানহানি হয়েছে,তাদের মিথ্যা প্রচারে কি আমার মানসম্মানে লাগেনি?

৯ ফেব্রুয়ারী রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কাসেমী এসব কথা বলেন।

প্রসঙ্গত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন।

মামলায় অভিযোগ করা হয়, ু'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' এ গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে 'নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল' অনলাইন পত্রিকায় মনির হোসাইন কাসেমীর নির্বাচনি প্রার্থী হিসেবে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর দায়িত্বরত রিটার্নিং অফিসার দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই ঘটনায় মনির কাসেমীর ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর কন্টেন্ট আপলোড করা হয়।

বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে 'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।