নারায়ণগঞ্জ-৫ আসনের চতুর্থবারের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক কিছু হয়েছে- সেগুলো যার যার মত বুঝতে পেরেছে। জনগণের রায় নিয়ে বিএনপিকে আবারো ক্ষমতা নিয়ে এসেছে দেশবাসী। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাংখিত বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সরকার বিগত ১৮ বছর ক্ষমতার বাইরে ছিলো। আমরা যে উন্নয়ন করে রেখে গেছিলাম তার কোন উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ এখন সংসদে যাব নারায়ণগঞ্জ শহর-বন্দরের মানুষের উন্নয়নের জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ তা করবো।
সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকালে নবনির্বাচিত এমপি আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ নেতৃবৃন্দরা। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম সংক্ষিপ্ত আলাপচারিতা করেন।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাধঁন, শাইখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, তাইফুর হক নাবিন প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, শহর-বন্দর সাধারণ মানুষের জনপ্রিয় আবুল কালাম সেটা আবারো প্রমাণিত হয়েছে। সকল বাধা উপেক্ষা করে বিপুল ভোটে ব্যবধানে আবুল কালাম ভাই জয়ী হয়েছেন। পর পর চার এমপি হয়ে সংসদের যাবেন তিনি। আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দর কাছে আবুল কালাম ভাইকে একটি মন্ত্রণালয়ের মন্ত্রী দেয়ার আহবান রইল।
































আপনার মতামত লিখুন :