News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

দেড় লাখে দিপু মান্নান, নিচে আজাদ কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩৯ পিএম দেড় লাখে দিপু মান্নান, নিচে আজাদ কালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গত বছর ৩রা নভেম্বর বিএনপি প্রাথমিক ঘোষণা করেন। এতে নারায়ণগঞ্জের একটি আসন ছাড়া বাকি চারটি আসনে প্রার্থী দেন বিএনপি। প্রায় দেড় মাস পর ফাঁকা আসনে বিএনপি জোট প্রার্থী ও একটি আসনে প্রার্থীতা পরিবর্তন করেন। এর ফলে এই দুইটি আসনে জয় নিয়ে টানাটানি ছিলো বিএনপি ও জোটের মধ্যে।

জানা গেছে, দেড় লাখের বেশি ভোট নিয়ে বিএনপি এমপি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নান। অন্যদিকে দেড় লাগের নিচে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম আজাদ ও আবুল কালাম। এদের মধ্যে তিনজনই নবাগত ও আরেকজন চতুর্থবারের এমপি নির্বাচিত হয়েছেন। 

ইসি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোটে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন মোল্লা ৯১ হাজার ৬৯০ ভোট পান। এতে দিপু ৬৪ হাজার ৬৬৮ ভোটে ব্যবধানে জয়ী হন।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোটে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইকবাল হোসাইন ভুইয়া ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পান। এতে মান্নান ২০ হাজার ৪৮২ ভোটে জয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোটে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইলিয়াছ মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পান। এতে আজাদ ৪২ হাজার ৭৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোটে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ জোটের এবিএম সিরাজুল মামুন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। এতে আবুল কালাম মাত্র ১৩ হাজার ৬০৩ ভোটে জয়ী হয়েছেন।