নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতের নাঈম (২২) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে বারদী-তালতলা সড়কের পাশের একটি ফসলি জমি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টায় পথচারীরা একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে কাছে যান। বস্তার ভেতরে নড়াচড়া টের পেয়ে খুলে দেখেন ভেতরে গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন নাঈম। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাঈম পরমেশ্বরদী এলাকার বাসিন্দা ও হেকিম হাজির ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

































আপনার মতামত লিখুন :