সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত আবুল কালাম, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ ও আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এক অভিনন্দন বার্তায় খোরশেদ বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে বিএনপির দুই তৃতীয়াংশ আসনে বিজয় প্রমাণ করে দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থাশীল। আমাদের নির্বাচিত সাংসদদের নেতৃত্বে আমরা একটি আধুনিক বাসযোগ্য, সন্ত্রাস ও মাদক, দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গঠনে কর্মী হিসাবে নিজেদের নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ আমাদের সকলের মুরুব্বি ও সর্বাধিক ৪ বার নির্বাচিত সাংসদ আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে নবীন- প্রবীন সকল সাংসদ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জ এগিয়ে থাকবে বলে প্রত্যাশা করি।

































আপনার মতামত লিখুন :