News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

মদনপুর ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:২৭ পিএম মদনপুর ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ

তারেক জিয়ার নির্দেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বন্দরের মদনপুর স্ট্যান্ডে ব্যতিক্রমী কর্মসূচি পালন করছে মহানগর তাঁতী দলের নেতাকর্মীরা। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকালে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন এর উদ্যোগে উক্ত কর্মসূচিটি পালিত হয়েছে।

এ সময় তারা মদনপুর স্ট্যান্ডে ফুটপাত ও আশে পাশের দোকানপাট সহ, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের উক্ত স্থানে ব্যবসা করতে কাউকে চাঁদা না দেওয়ার কথা বলেন। সেই সাথে লিফলেট বিতরণ করেন। কেউ লাইনের ম্যান্টেনের নামে টাকা নিতে আসলে তাদেরকে ধরে ৯৯৯ নাম্বার কল দেওয়ার অনুরোধ করেন।

মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটের নির্বাচিত হতে পারলে বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত করবো। সেই লক্ষ্যেই আমরা আজকে মদনপুর ট্যান্ডে রাস্তায় নেমেছি। এখানে গত ১৬ বছর চাঁদাবাজি হয়েছে। এখনো সেই ফ্যাসিস্টের দোসররা চাঁদাবাজি করে যাচ্ছে। আর এসকল চাঁদাবাজির দায় আসছে বিএনপির উপর। আমরা সেই দায় নিবো না। আমাদের নব নির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং উনার ছেলে আবুল কাউসার আশা বন্দরকে চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা দিছেন। তাই আমরা এই মদনপুর থেকে শুরু করলাম, আশা করি সারাদেশের বিএনপির নেতারাও এমন কমর্সূচি হাতে নিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা তাঁতীদলের সদস্য সচিব মো. আল আমিন, মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, বন্দর থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, মদনপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আল আমিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।