News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

মুনাফিকদের থেকে সাবধান থাকার পরামর্শ আশার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫৯ পিএম মুনাফিকদের থেকে সাবধান থাকার পরামর্শ আশার

বিএনপিতে মুনাফিকদের থেকে সাবধান থাকার পরামর্শ দিযেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নব নির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালামের ছেলে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবু কাউসার আশা। তিনি বলেন, বিএনপি প্রার্থীকে যারা ধাক্কা দিতে ছিলেন তারা চিহ্নিত হয়েছে জনগণের কাছে।

রোববার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অসুস্থ নারায়ণগঞ্জ মহানগরের ১১নং ওয়ার্ডে বিএনপি কর্মী মো. শ্যামলের বাসায় যান তিনি।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন চলাকালে তুচ্ছ ঘটনা নিয়ে আবুল কালামের বিরোধী একটি অংশ বিএনপির কর্মী মোঃ শ্যামলকে মারধর করে এতে তিনি গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্যামলকে দেখতে তার বাড়িতে ছুটে যান নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য আবুল কালামে পক্ষে তার ছেলে আবুল কাউছার আশা।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এই সমস্ত মুনাফিকদের থেকে সাবধানে থাকতে হবে’।

উপস্থিত ছিলেন নাসিক ১১নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা জমশের আলী ঝন্টু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো ফয়সাল আহমেদ সহ বিএনপি নেতৃবৃন্দরা।