News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

নানা আয়োজনে সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের মৃত্যুবার্ষিকী পালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৮ পিএম নানা আয়োজনে সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজারের সংবাদদাতা আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী ঘিরে রোববার নানা কর্মসূচী পালিত হয়েছে। প্রেসক্লাব ও তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীর মধ্যে মৃত্যু বার্ষিকীর দিন প্রেসক্লাবে আলোচনা সভা, বিকালে উপজেলার স্থানীয়  মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও  কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সহিত কাজ করেছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে গেছেন।

প্রসঙ্গত, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।