ফতুল্লায় খেজুর গাছ প্রতীকে ভোট না দেয়ায় হত্যার হুমকি ও মিথ্যা মামলায় দায়েরের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফতুল্লার তল্লা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বিবাদী করা হয়েছে তল্লা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দার জালালের ছেলে মো. কামাল (৫০), পনিরের ছেলে হায়দারকে (৫৪)।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা সহ টিপু ও সোহেল তাদের সহযোগিরা খেজুর গাছ প্রতিকের প্রচারণায় ছিলো। তারা খেজুর গাছের পক্ষে কাজ করেন। এরা সকলেই জানতে পারেন দেলোয়ার হোসেন খেজুর গাছে ভোট দেয়নি। আর তাই গত ১৪ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে পেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এক পর্যায়ে তার ছোট ভাই রকি এগিয়ে আসলে তাকে ধাক্কাধাক্কি করে মারধর করতে উদ্যত হয়। পরবর্তীতে তারা যে কোনো উপায়ে দেলোয়ার ও রকিকে হত্যা করবে বলে হুমকি দেয়। সেই সাথে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবে বলেও হুমকি দেয়। এই অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
প্রসঙ্গত, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করেছিলেন জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী। সেই সাথে তিনি এই আসনে পরাজিত হয়েছেন।








































আপনার মতামত লিখুন :