মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে চাষাড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
জাকির খান দেওভোগ থেকে কর্মী সমর্থকদের নিয়ে বুকে কালো ব্যাজ ধারণ করে ব্যানারসহ প্রথমে দুই নং রেলগেইট এলাকায় আসেন। এখানে শহরের অন্য প্রান্ত থেকে তার কর্মী সমর্থকরা এসে মিছিলে যোগ দেয়। এরপর সকলে মহান ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মৌণ মিছিল নিয়ে চাষাড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রজন্ম দলের জেলা সভাপতি সলিমুল্লাহ্ করিম সেলিম, কৃষক দল, জাতীয়তাবাদী প্রজন্ম দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ নেতৃবৃন্দ ।





























আপনার মতামত লিখুন :