নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘আমাদের প্রতিদন্ধী রাজনৈতিক দলের লোকজন বলার চেষ্টা করছেন, সোজা করবেন, বাঁকা করবেন অনেককিছু। আপনাদের বলতে চাই, লাগাইছেন তেঁতুল গাছ, আশা করেন খেজুর পাইবেন। আপনার আশেপাশে চাঁদাবাজ নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে, নৌকার চেয়ারম্যান নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে, গুন্ডাদের নিয়ে আপনি আবার বড় বড় কথা বলেন। তাহলে নারায়ণগঞ্জের মানুষ যেভাবে আগে প্রত্যাখ্যান করেছে, তেমনি আবার প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জবাসী কাউকে অন্যায় করতে দেখলে তাকে প্রশ্রয় দিবে না। তেমনি সেটা আমি আল আমিন হলে আমাকেও প্রশ্রয় দিবে না।’
সোমবার ফতুল্লার রওজাতুস সালেহীন মাদ্রাসা মাঠে নারায়ণগঞ্জ ৪ আসনে জামায়াতের দায়িত্বশীলদের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন পরবর্তী বিভিন্ন হুমকির বিষয়ে বলেন, ‘নানান ভাবে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়ার চেষ্টা চলছে। কাজ করতে দিব না, অমুক তমুক করবো। আমরা ক্ষমতার জন্য রাজপথে নামিনাই। অন্যায়ের প্রতিরোধ ও জীবন দিতেই রাজপথে নেমেছিলাম। আমরা জালিম ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। হটাৎ ক্ষমতা পেয়ে কেউ যদি মনে করে যে জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আমাদের হবে না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। আমরা আপোষ করার জন্য আসিনাই। পদ থাকুক বা না থাকুক, আমরা জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। কেউ যদি বিএনপির নামে জালিম হতে চায় তারে আমরা প্রতিরোধ করবো, কেউ যদি ১১ দলের নামে জালিম হতে চায় তারেও আমরা প্রতিরোধ করবো।’
জামায়াতের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা সবার সহযোগীতা পেয়েছি নির্বাচনের জার্নিতে। আপনাদের পরিশ্রমের ফল যেন আমি যেন দিতে পারি সেজন্য দোয়া করবেন। আপনারা বহু মানুষকে আশ্বাস দিয়েছেন, আপনাদের যেন সেই ব্যক্তিরা এক বছর পর এসে না ধরে সেজন্য আমরা সকল আশ্বাস বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন হেদায়তের পথে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের জালিম না বানায়। আল্লাহ যেন হেদায়েতের পথে রাখেন। মানুষের ভালোবাসা নিয়ে যেন ৫ বছর মানুষের জন্য কাজ করতে পারি।’
সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল্লাহ আল আমিন জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি কৃতজ্ঞতা পোষন করেন এবং বিশেষ করে নারী জনশক্তিদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সকলের সহযোগীতা কামনা করেন।

































আপনার মতামত লিখুন :