২১ ফেব্রুয়ারী একটি ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও পঞ্চবটির বিশিষ্ট ব্যবসায়ী এমদাদিয়া রি-রোলিং মিলসের এমডি আনোয়ার হোসেনকে চাঁদাবাজির মামলা দেয়া হয়।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আদালত হতে জামিন পান আনোয়ার হোসেন। জামিন পাওয়ার পর তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী, সঠিক নিয়মে ব্যবসা করাই আমার মূল কাজ। পাশাপাশি দ্বীনি কাজে সহযোগিতার লক্ষে শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান গুলোতে সাধ্যানুযায়ী সহযোগিতা করি। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন দায়িত্বপালন সহ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছি। কিন্তু কিছু কুচক্রী মহল বর্তমান নতুন এমপির সহকর্মী দাবী করে আমার সুনাম ক্ষুন্ন করতে আমার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। যা কিনা কখনোই মেনে নেয়া যায় না। আজ আদালত আমাকে জামিন প্রদান করেন যা প্রমান করে আমাকে বিতর্কিত এবং হয়রানি করার জন্যই এই মিথ্যা চাঁদাবাজি মামলা দেয়া হয়েছিলো। পাশাপাশি প্রশাসনের কাছে আমার আহবান থাকবে যে, আপনারা দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করেন। তবে কেউ মামলা করতে আসলে তদন্ত ছাড়া মামলা নিয়ে অযথা কাউকে হয়রানি করবেন না। মামলা নেয়ার আগে প্রশাসনকে তদন্ত করে নিতে হবে অন্যথায় প্রশাসনের প্রতি জনগণের আস্থা থাকবেনা। জুলাই আন্দোলনকে পুঁজি করে যারা এর অবৈধ ব্যবহার করবে তাদের প্রতি জনগণের প্রত্যাশা ভবিষ্যতে শূন্যের কোঠায় নেমে আসবে।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, সেক্রেটারি মুহাম্ম জাহাঙ্গীর কবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সেক্রেটারি জোবায়ের হোসাইন সহ আরো অনেকে।

































আপনার মতামত লিখুন :