News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তনুকে এনসিপি থেকে অব্যাহতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:০০ পিএম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তনুকে এনসিপি থেকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহমেদুর রহমান তনু নামে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আহমেদুর রহমান তনু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ছিলেন।

তনুর বিরুদ্ধে এছাড়াও একটি প্রতারণার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়তো এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগতভাবে জানাতে পারতো।

তিনি আরও বলেন, দল থেকে এখনো কেউ আমার সাথে যোগাযোগ করে নি। আর প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির একাধিক প্ল্যাটফর্মে কাজ করার অধিকার আছে। এটা কোনো দোষ হতে পারে না। আমি মনে করি আমাকে সাময়িক অব্যাহতি দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ বাড়লো।