ডাকাতি করার প্রস্তুতিকালে কালে ডাকাতির সরঞ্জাম ও ইয়াবা ট্যাবলেট সহ ডাকাত দরের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১ টি সাবল, ১টি সাদা রং এর এস.এস পাইপ, ১টি চাপাতি এবং ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে তিনটায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল কাঁচপুর বিজ্রের নিচে শীতলক্ষ্যা নদীর সংলগ্ন বালুর মাঠে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আজিবপুর এলাকার মৃত আ. রহমান এর ছেলে অপূর্ব (২৪), পাইনাদী মিজমিজি মৃত আমির হোসেন মো. আকতার হোসেন (৩৭), নরসিংদী জেলার শিবপুর দুলালপুর এলাকার মো. মোতালেব এর ছেলে মো. হাবিব মিয়া(৩০), হবিগঞ্জ জেলার নাতিরাবাদ আবাসিক এলাকার মৃত আলফু এর ছেলে আ. আউয়াল (৩৫)।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামিদের আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।


































আপনার মতামত লিখুন :