নাহার চেস একাডেমি আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায় শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সিনিয়র গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ (রেটিং ২১৮৭)। নারায়ণগঞ্জের সাবেক জেলা চ্যাম্পিয়ন হানিফ নয় খেলায় পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে এ কৃতিত্ব দেখিয়েছেন।
একই গ্রুপে রানার আপ হয়েছেন মো. আব্দুর রশীদ (রেটিং ১৭৬৮)। তাঁর সংগ্রহ ৮ পয়েন্ট। এছাড়া সমান সংখ্যক ৬ পয়েন্ট পেয়ে ট্রাইব্রেকিং-এ তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে মো. শহীদুল ইসলাম স্বপন ও সৈয়দ মনিরুল হক।
অপরদিকে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জেলা জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা (রেটিং ১৫২৬)। নাবার সংগৃহীত পয়েন্ট সাড়ে তিন। তিন পয়েন্ট পেয়ে আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অরণ্য রায়। এছাড়া তৃতীয় থেকে পঞ্চম হয়েছে যথাক্রমে সমাদ্রীত সাম্য, পার্থ সাহা ও রূপান্তর সৌর।
দিনের শুরুতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স অব বাংলাদেশের (এসিপিবি) এর দপ্তর সম্পাদক আবু হানিফ। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও লেখক সাব্বির আহমেদ সেন্টু এবং সাবেক জেলা চ্যাম্পিয়ন সৈয়দ মনিরুল হক।
নারায়ণগঞ্জ জেলার পাঁচজন সিনিয়র দাবাড়ু এবং নাহার চেস একাডেমির শীর্ষ পাঁচ ক্ষুদে দাবাড়ু সহ মোট দশজন প্রতিযোগী নয় রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে প্রতিযোগিতাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।









































আপনার মতামত লিখুন :