নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণ সামগ্রী লুট করার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই ঘটনা ঘটে। ইতোমধ্যে নির্মাণসামগ্রী রিকশায় তুলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি। তবে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিষয়টি দ্রুত মিমাংসা করে নিয়েছেন।
জানা যায়, ভুক্তভোগী প্রবাসী বাছেদ মিয়া সম্প্রতি রূপগঞ্জের আউখাব এলাকায় জমি কিনে ভবন নির্মাণকাজ শুরু করেন। কাজ চলাকালীন সময়ে মাসুদুর রহমান মাসুদের লোকজন নির্মাণ সামগ্রী তাদের কাছ থেকে নেয়ার জন্য চাপ দেয়। অন্যথায় ২ লাখ টাকা টাকা দাবি করে।
প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী তানিয়া আক্তার বলেন, বাড়ির নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছিলো। সেটা আমরা আজকে মিমাংসা করে নিয়েছি। তাছাড়া মাসুদ আমার দূর সম্পর্কের আত্মীয়। এই বিষয়টি মিটমাট হয়ে গেছে।
প্রকাশিত ভিডিওর বিষয়ে জানতে চাইলে বলেন, ‘তখন মাসুদের লোকজন রড তুলে নিয়ে গেছিলো। পরে খবর পেয়ে আবার সব দিয়ে গেছে। এই বিষয়ে আমাদের আর কোন অভিযোগ নাই।’
যোগাযোগ করা হলে সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তাছাড়া যাদের কথা বলা হচ্ছে তারা আমার আত্মীয়। এমন কিছুই হয়নি। আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য এমন অপবাদ দিচ্ছে। ঘটনার পর পুলিশও স্পটে গিয়েছে। তারা এমন কিছুই পায়নি।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, ‘এই ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।





































আপনার মতামত লিখুন :