বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃত ছিনতাইকারিরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত হিতিশ দেবনাথের ছেলে মিন্টু দেব (৩৫) ও বন্দর রেললাইন এলাকার মান্নান বেপারী ছেলে আলামিন (৩২)।
পুলিশ আটককৃত ছিনতাইকারিদের বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি ছিনতাই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকা থেকে স্থানীয় জনতা এদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী জানিয়েছে, একটি ছিনতাইকারি চক্র দীর্ঘ দিন ধরে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার সাধারন মানুষদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাতে ছিনতাই করে পালানোর সময় জনতা ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।







































আপনার মতামত লিখুন :